Showing posts with label Page. Show all posts
Showing posts with label Page. Show all posts

ষড় ঋতু




আমাদের এই দেশে যেমন ছয়টি ঋতু সারা বছর ধরে নানা রঙ বেরঙ্গের খেলা দেখিয়ে যায়, কখনও রিমঝিম বর্ষার গান শোনায়, আবার কখনও রঙ্গ ধনুর রূপের বাহার, আবার কখনও প্রকৃতির তান্ডব ঝর, নদীর ভাংগন আবার শীতের সোনালি বিকেলে অলস স্মৃতির মেলা। তেমনি করে ভিন্ন ভিন্ন স্বাদের, ভিন্ন আমেজে, ভিন্ন সুরে পৃথিবির বিভিন্ন দেশের পটভূমিতে লেখা কয়েকটি গল্প দিয়ে সাজিয়েছি এই গ্রন্থ।


একাকীত্বের মূর্ছনা



ভূমিকাঃ 
ছয় ঋতুর দেশ এই বাংলাদেশে বছরে ছয় বার ঋতু বদলের সাথে সাথে প্রকৃতির রূপ বদলায় আর এদেশের মানুষকে ভাবতে শেখায়। নানান ভাবনা। প্রেম, বন্দনা, আবিষ্কার, ইত্যাদি নানা কিছু। শেখায় কল্পনার রাজ্যে উড়ে যেতে। বরষার

মম চিত্তে নিতি নৃত্যে



পুস্তক পরিচিতিঃ 
বইটি শুরুতেই পাঠককে বেঁধে ফেলবে অজানা এক রহস্যময় আকর্ষনে। পড়তে পড়তে পাঠক হারিয়ে যাবেন কাহিনীর অলিতে গলিতে। কাহীনির সূত্র ধরে অতল জলের  আহবান  উপেক্ষা করা কষ্ট হবে পাঠকের জন্য কারন

নক্ষত্রের গোধূলি


ভুমিকাঃ
ছয় ঋতুর দেশ এই বাংলাদেশে বছরে ছয় বার ঋতু বদলের সাথে সাথে প্রকৃতির রূপ বদলায় আর এদেশের মানুষকে ভাবতে শেখায়। নানান ভাবনা। প্রেম, বন্দনা ইত্যাদি নানা কিছু। বরষার রিমঝিম সুর, শরতের নীল আকাশে সাদা

ভূত ভয়ংকর


পুস্তক পরিচিতিঃ
ভূত কেউ বিশ্বাস করে না। তবু ভূত সকলের নিত্যসঙ্গী। ভূতের কথা শুনলে মুখে অবিশ্বাসের হাসি, তবু বুকের মাঝে সবারই গোপন কাঁপুনি! ছেলে-বুড়ো সবার কাছেই ভূতের গল্প যুগযুগ ধরে প্রিয় ছিল, প্রিয় থাকবে। অবিশ্বাস্য এই সত্যকে এবারে আবারও নতুন করে প্রকাশ করেছেন

জীবন পথের বাঁকে বাঁকে


ভুমিকাঃ

নিজের ব্লগসহ দেশ বিদেশের নানা সামাজিক ব্লগে লেখালেখির মাধ্যমে কলম বা কী-বোর্ড সঞ্চালন শুরু করলেও লেখালেখির একটা সুপ্ত বাসনা সেই ছোটবেলা থেকেই মনের কোন এক কোণে জমে ছিল। নাবিক জীবনে কুল কিনারা বিহীন সাগরের নীল জলে ভেসে এবং

লেখক


মোহাম্মদ খালিদ উমর                            

জন্ম ১৯৫৭ সালের ২১শে সেপ্টেম্বর, নানা বাড়ি ঢাকার অদূরে ধামরাই থানার রৌহা গ্রামে। নিজ বাড়ি মানিকগঞ্জ  জেলার হরিরামপুর থানায় ঝিটকার উত্তরে ছয়য়ানি গালা গ্রামে। বাবার চাকুরী সূত্রে শৈশব কেটেছে দেশের বাইরে নানান জায়গার নানান শহরে। নতুন নতুন স্থানে নতুন
পরিবেশে তার বড় হয়ে উঠা আর এভাবেই হয় তার লেখাপড়ার পাট শেষ। নৌ বিদ্যায় শিক্ষা লাভ করে Gray Mackenzie Marine Service এর ব্রিটিশ পতাকাবাহী জাহাজে তার নাবিক জীবন শুরু করেন এবং এই কোম্পানির বিভিন্ন জাহাজে দীর্ঘদিন নাবিক জীবন কাটিয়ে ডাঙায় ফিরে এসে মংলা বন্দর কর্তৃপক্ষে নৌ কর্মকর্তা পদে যোগ দেন। সেখানে কাটে তার অনেকগুলো বছর। জীবনের এই সোনালী সময়ে স্ত্রী এবং তিন কন্যা নিয়ে গড়ে তোলেন সুখের সংসার। এখানে সহকারি  হারবার মাস্টার (অপারেশন) পদে উন্নীত হয়ে আবার  চলে যান ব্রিটিশ সাম্রাজ্যে। সেখান থেকে দেশে ফিরে এসে অভিজ্ঞতার ঝুলিতে সঞ্চিত নানান অণু-পরমাণু থেকে বাড়িয়ে তুলছেন সাহিত্যের উপাদান। 
ভালবাসেন গান শুনতে, পছন্দের খবার বিরিয়ানি এবং চিংড়ী মাছের ভর্তা, পছন্দের ফল আনারস (জলডুগি), কাঠাল, সাগর কলা এবং লিচু, পছন্দের ফুল মাধবীলতা, দোলন চাঁপা, চামেলি এবং বেলি।


রচিত গ্রন্থসমুহ: 
১। জীবনপথের বাঁকে বাঁকে (গল্প) 
২। ভুত ভয়ংকর (ভূতের গল্প) 
৩। নক্ষত্রের গোধূলি (উপন্যাস) 
৪। মমচিত্তে নিতি নৃত্যে (উপন্যাস)
৫। ষড়ঋতু (গল্প) 
৬। একাকীত্বের মূর্ছনা (কবিতা)-
 (ক) কবিতা (প্রেম ও বিরহ)
 (খ) কবিতা (প্রকৃতি ও দেশ)
 (গ) কবিতা (বিবিধ)
 (ঘ) কবিতা (গীতি)